
শিবরাম চক্রবর্তী
লেখক ও গবেষক
লেখক সম্পর্কে
তিনি জন্মগ্রহণ করেছেন ১৩ ডিসেম্বর, ১৯০৩ ( বাংলা,১৩১০-এর ২৭ অগ্রহায়ণ)। প্রখ্যাত বাঙালি রম্যলেখক। কবিতা-রচনা দিয়ে সাহিত্য-জীবনের শুরু।প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও -- 'মানুস' ও 'চুম্বন' -- কবিতার। দুটিই প্রকাশিত হয় ১৯২৯ সালে। তারপর অজস্র লেখা লিখেছেন। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প। লিখেছেন ঈশ্বর পৃথিবী ভালবাসা ও ভালবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূূলক দূটি বই। প্রবন্ধের বই : মস্কো বনাম পন্ডিচেরি ও ফানুস ফাটাই। নাটকের গ্রন্থ : যখন তারা কথা বলবে। বিচিত্র জীবন ছিল তার। রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবন যাপন করেছেন । করেন নি যা, তা হল বিয়ে।
Banglabazar Books-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Banglabazar Books বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা banglabazarbooks.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।

