
মো. সফিকুল ইসলাম
লেখক ও গবেষক
লেখক সম্পর্কে
কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে ১৯৬৯ সালের ১ জানুয়ারি জন্ম। পিতা আলহাজ্ব মো. আছমত আলী, মাতা সূর্যবান বিবি।
১৯৮৪ সালে মাধ্যমিক, ১৯৮৬ সালে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৯ সালে বিএ (সম্মান) ও ১৯৯১ সালে এমএ পরীক্ষায় (অনুষ্ঠিত ১৯৯৫) উত্তীর্ণ। দীর্ঘদিন যাবৎ তিনি প্রাচীন বাংলা, প্রত্নতত্ত্ব, বরেন্দ্রভূমি ও বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের ইতিহাস এবং অক্ষয়কুমার মৈত্রেয়, কুমার শরৎকুমার রায়, রমাপ্রসাদ চন্দের ইতিহাস-সাধনার গভীর অনুরাগী হয়ে গবেষণা ও রচনায় প্রয়াসী হন। উপরিউক্ত বিষয়ে দুই শতাধিক প্রবন্ধ নিবন্ধ ফিচার প্রকাশ করেন। ইতিহাস বিষয়ে রচিত (যৌথ) প্রথম গ্রন্থ প্রত্নপরিচয় বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রকাশ করেছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ২০১৮ সালে ২১ ফেব্রুয়ারি। এটিই মিউজিয়ামের প্রত্নপরিচয় নিয়ে বাংলা ভাষায় প্রথম গ্রন্থ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার পদে কর্মরত। জীবনদর্শন ও ইতিহাসচর্চায় পথপ্রদর্শী প্রিয় শিক্ষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস প্রফেসর ড. এ বি এম হোসেন।
Banglabazar Books-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Banglabazar Books বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা banglabazarbooks.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।


