
চাণক্য বাড়ৈ
লেখক ও গবেষক
লেখক সম্পর্কে
চাণক্য বাড়ৈ
চাণক্য বাড়ৈ চাণক্য বাড়ৈ বাগেরহাট জেলার চিতলমারী থানার রায়গ্রামে জন্মগ্রহণ করেন। মা পিপাসা বাড়ৈ, বাবা চিত্তরঞ্জন বাড়ৈ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাপচিত্র বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। উচ্চশিক্ষা শেষে বেশ কিছুকাল দৈনিক প্রথম আলো, রেডিও টুডে এবং দৈনিক ইত্তেফাকে চাকরি করার পর বর্তমানে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত। লেখালেখির শুরু প্রথম দশকে, কবিতার মাধ্যমে। তাঁর কাব্যভাষা স্বতন্ত্র। ‘সুন্দরবন সিরিজ’ কবিতাগ্রন্থের জন্য পেয়েছেন ‘আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম’ পুরস্কার। তাঁর কবিতার বই ‘চাঁদের মাটির টেরাকোটা’ সাম্প্রতিক কবিতায় নতুন সংযোজন। ‘কাঁচের মেয়ে’ তাঁর প্রথম উপন্যাস। এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গ্রামীন জীবনের টানাপোড়েন এবং ক্যাম্পাস জীবনের মধ্যপর্যায়ে শিক্ষক কর্তৃক যৌনহয়রানির শিকার হওয়ায় তার করুণ পরিণতি উঠে এসেছে এই কাহিনিতে। উপন্যাসটি ব্যাপক পাঠকনন্দিত হয়েছে। সুন্দরবনের জলদস্যুদের নিয়ে লেখা তাঁর উপন্যাস ‘জলমানুষ’ পাঠকের প্রশংসা কুড়িয়েছে। প্রকাশিত হয়েছে ছড়ার বই ‘এলিয়েন’। সাহিত্যের অন্যান্য শাখায়ও রয়েছে তাঁর সাবলীল পদচারণা।
Banglabazar Books-এর এই লেখকের প্রকাশিত গ্রন্থ, রচনাসূচি ও গবেষণা সংক্রান্ত তথ্য এই পৃষ্ঠায় দেখুন। লেখকের অন্যান্য বই, বিষয়ভিত্তিক সংগ্রহ ও সম্পর্কিত প্রকাশনাও একই জায়গায় পাওয়া যাবে।
Banglabazar Books বাংলাদেশে ইসলামী, একাডেমিক ও সাধারণ সাহিত্যের মানসম্মত বই প্রকাশ করে। পাঠকরা banglabazarbooks.com-এ সহজেই বই অর্ডার করতে পারেন। বই তালিকা, অন্যান্য লেখক ও ক্যাটাগরি থেকে নতুন বই খুঁজে নিন।
লেখকের জীবনী, রচনাসূচি ও প্রকাশনা সংক্রান্ত আপডেট এই পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়। নতুন প্রকাশ, অফার ও বিশেষ প্যাকেজের খবর জানতে বই তালিকা নিয়মিত দেখুন। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।

