-30%

৳ 800 ৳ 560
You Save 30% স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন
- উপহার তালিকায় যুক্ত করুন
- বইটি শেয়ার করুন
পণ্য হাতে পেয়ে টাকা দিন
(৩-৭ দিন সময় লাগতে পারে)৭ দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ!
(কেবল ত্রুটি থাকা সাপেক্ষে ফেরত প্রযোজ্য)
একই বিষয়ে আরও বই
আরও দেখুন
একনজরে বইয়ের বিবরণ
করতলে বেজে ওঠা জনপদ, জনজীবন আর কালের শীতার্ত দীর্ঘশ্বাস। গ্রাম থেকে নগর-সভ্যতা, কৃষি, কৃষকসমাজ থেকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যার্থী এবং কালপুরুষের উদ্ধত-উন্মুক্ত তরবারি উঁচিয়ে থাকা রাষ্ট্র-এমনই বিস্তৃত পরিসরে মানুষের অস্তিত্বের রক্তাক্ত লড়াই ইমতিয়ার শামীমের কথাসাহিত্যে খেলা করে। বারবার তিনি গল্পের ছকে বুনে দেন নানাবিধ জিজ্ঞাসার বীজ-বৈষম্য, নিপীড়ন, শোষণ, নির্বিচার হত্যা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে। শ্রমজীবী মানুষই তাঁর এসব কাহিনির অন্তর্বয়নে সুখে-দুঃখে, হতাশা-ব্যর্থতা-আনন্দে, অভাবে-অভিযোগে রক্তমাংসের জীবন্ত সত্তা।
এই সংগ্রহের তিনটি উপন্যাসেও আমরা ইমতিয়ার শামীমের এই সমাজ-অভিনিবেশ দেখি। তবে তিনটি উপন্যাসই স্বতন্ত্র। জীবনের বহু তরঙ্গ ও তলের দিকে দৃষ্টি দিয়েছেন লেখক। একই সঙ্গে বাস্তব জীবনের প্রমূর্ত কাহিনির স্রোতে তিনি সংমিশ্রিত করে দিয়েছেন শিল্পের কারুকাজ। তাঁর চরিত্ররা একদিকে যেমন পোড়খাওয়া, অগ্নিদগ্ধ; অন্যদিকে তারা প্রকৃতির অংশ, নিসর্গলালিত; জীবনকে নিংড়ে তার দায় পরিশোধের এক অন্তহীন বাসনা। তেমনি ইমতিয়ার শামীমের বর্ণনাশৈলীর তরঙ্গে খেলা করে নৈসর্গিক অনুষঙ্গের সঙ্গে বাংলা অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য আর নান্দনিক নক্ষত্রের অবিরল জ্যোৎস্না।
ঔপন্যাসিক হিসেবে এই-ই ইমতিয়ার শামীমের স্বাতন্ত্র্য।
