-25%

তিতাসের বুনো হাঁস (হার্ডকভার)
[অদ্বৈত মল্লবর্মণের জীবন ও সময়কেন্দ্রিক উপন্যাস]
লেখক: মাসউদ আহমাদ
ক্যাটাগরি: জীবনীভিত্তিক উপন্যাস
প্রকাশক: প্রথমা প্রকাশন
৳ 470 ৳ 352
You Save 25% স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন
- উপহার তালিকায় যুক্ত করুন
- বইটি শেয়ার করুন
পণ্য হাতে পেয়ে টাকা দিন
(৩-৭ দিন সময় লাগতে পারে)৭ দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ!
(কেবল ত্রুটি থাকা সাপেক্ষে ফেরত প্রযোজ্য)
একই বিষয়ে আরও বই
আরও দেখুন
একনজরে বইয়ের বিবরণ
ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে মালো পরিবারে জন্মেছিলেন অদ্বৈত মল্লবর্মণ। ভদ্রলোকেরা ‘গাবরপাড়া’ বলে তাচ্ছিল্য করতেন। শৈশবেই মা-বাবাকে হারিয়ে অকূলপাথারে পড়েন। প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আইএ ক্লাসে ভর্তি হলেও আর্থিক সংকটে পড়ালেখা বন্ধ হয়ে যায়। ভাগ্যান্বেষণে কলকাতায় পাড়ি দেন। ত্রিপুরা পত্রিকায় সাংবাদিকতায় হাতেখড়ি; ক্রমশ নবশক্তি, মোহাম্মদী, কৃষক ও সাপ্তাহিক দেশ পত্রিকায় কাজ করেন। আচমকা যক্ষ্মারোগ ধরা পড়লে কাঁচড়াপাড়া যক্ষ্মা হাসপাতালে ভর্তি হয়েও তিনি পালিয়ে যান; লেখার কাজ ও মালো সম্প্রদায়ের মানুষের টানে। অকৃতদার মানুষটির ৩৭ বছরের জীবনের আদ্যোপান্ত সংগ্রামে ভরা। গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে তিনি অসামান্য প্রতিভা, তবু রহস্যময় কারণে জীবদ্দশায় ভারতের চিঠি—পার্ল বাক্কে ছাড়া কোনো গ্রন্থই প্রকাশ করেননি। কেমন ছিল তাঁর ব্যক্তিগত জীবনের লড়াই আর মানসরাজ্য? সময়ের জলছাপে তাঁর নামটি মুছে গেলেও তিতাস একটি নদীর নাম স্বমহিমায় ভাস্বর। মাছ ধরে জীবিকা নির্বাহই ছিল জীবনের আরাধনা, সেই অনগ্রসর জনপদ থেকে বেরিয়ে কালের ধুলোয় মিশে যেতে যেতেও নিম্নবর্গের মানুষের প্রতিনিধিই নয়, বাংলা সাহিত্যের পাদপ্রদীপের আলোয় কীভাবে তিনি স্বতন্ত্র ও বিশিষ্টরূপে ধরা পড়লেন? তিতাসের বুনো হাঁস উপন্যাসে মন কেমন করা সেই গল্পই ধরা পড়েছে।



