-45%

দ্য ম্যান হু ডায়েড সেভেন টাইমস (হার্ডকভার)
লেখক: ইয়াসুহিকো নিশিজাওয়া
ক্যাটাগরি: টাইম ল্যুপ থ্রিলার
প্রকাশক: শিরোনাম প্রকাশন
৳ 400 ৳ 220
You Save 45% স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন
- উপহার তালিকায় যুক্ত করুন
- বইটি শেয়ার করুন
পণ্য হাতে পেয়ে টাকা দিন
(৩-৭ দিন সময় লাগতে পারে)৭ দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ!
(কেবল ত্রুটি থাকা সাপেক্ষে ফেরত প্রযোজ্য)
একই বিষয়ে আরও বই
আরও দেখুন
একনজরে বইয়ের বিবরণ
বিত্তশালী ফুচিগামি পরিবারের তরুণ বংশধর হিসাতারো ফুচিগামি। রহস্যময় এক ক্ষমতা আছে তার। নিজের ইচ্ছার বিরুদ্ধে মাঝেমধ্যে সে আটকা পড়ে যায় এক সময়ের চক্রে, যেখানে তাকে একই দিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় নয়-নয়বার।
প্রতিবছর পহেলা জানুয়ারিতে, হিসাতারো আর তার পরিবার নতুন বছর উদ্যাপনের জন্য তার দাদু রেইজিরো ফুজিগামির প্রাসাদে যায়। এবার রহস্যজনকভাবে মারা যায় তার দাদু। হিসাতারো বুঝতে পারে, তার নয় দিনের চক্রে আটকা পড়ে যাওয়ার ক্ষমতা এবার কাজে লাগবে এই হত্যা রহস্য ভেদ করতে।
খুনের সেই অভিশপ্ত দিন বারবার ফিরে আসতে শুরু করে, একই সাথে সামনে আসতে থাকে জটপাকানো সব রহস্য। বিশাল সম্পত্তির পাওয়ার লড়াইয়ে একেকজনের একেক মতলব। প্রাসাদে থাকা প্রত্যেকেই সন্দেহের তালিকায়।
হিসাতারো কি পারবে সময়ের চক্র শেষ হয়ে যাওয়ার আগে খুনিকে খুঁজে বের করে এই হত্যাকাণ্ড রুখে দিতে? নাকি দিনশেষে খুনই হতে হবে তার দাদু রেইজিরো ফুচিগামিকে?
