-30%

প্রবন্ধ সমগ্র (হার্ডকভার)
লেখক: ড. লুৎফর রহমান
ক্যাটাগরি: প্রবন্ধ, নিবন্ধ ও গবেষণা সমগ্র/সংকলন
প্রকাশক: কবি প্রকাশনী
৳ 450 ৳ 315
You Save 30% স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন
- উপহার তালিকায় যুক্ত করুন
- বইটি শেয়ার করুন
পণ্য হাতে পেয়ে টাকা দিন
(৩-৭ দিন সময় লাগতে পারে)৭ দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ!
(কেবল ত্রুটি থাকা সাপেক্ষে ফেরত প্রযোজ্য)
একই বিষয়ে আরও বই
আরও দেখুন
একনজরে বইয়ের বিবরণ
বিশ শতকে মানুষের চিন্তাকে উসকে দিতে পারে এমন ধরনের প্রবন্ধ-নিবন্ধ আমাদের দেশে যাঁরা লিখেছিলেন, তাঁদের রচনার কদর কি ক্ষীয়মাণ? প্রশ্নটা ওঠানো হচ্ছে ডা. লুৎফর রহমানের প্রতি দৃষ্টি রেখে। আমাদের অভিজ্ঞতায় রয়েছে এক সময় ফুটপাথ থেকে অভিজাত বইয়ের দোকানে তাঁর বই বিক্রি হতো-উচ্চ জীবন, মহৎ জীবন, উন্নত জীবন, সত্য জীবন প্রভৃতি নামের প্রকৃত জীবন ও মনোগঠনের সহায়ক সব বই। আজকে মনে হয় তা দুর্লক্ষ। অথচ সুখী-সুন্দর-সুস্থ জীবন গঠনের প্রয়োজন তো শেষ হয়ে যায়নি। শেষ হয়ে যাবেও না কখনো। তিনি মানুষকে, বিশেষ করে কিশোর-তরুণদের শেখাতে চেয়েছিলেন বংশমর্যাদা, গাড়ি-ঘোড়া, দামি পোশাক, অর্থবিত্ত, শানশওকত এসব সত্যিকার মনুষ্য-জীবনের মাপকাঠি নয়। মানুষের সত্যিকার পরিচয় পাওয়া যায় তার আচরণে তথা চরিত্রে-কথাবার্তায়, সত্যবাদিতায়, নিঃস্বার্থতায়, ভালোবাসায় ইত্যাদি সদগুণের সমাহারে। ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’-এই ছিল তাঁর জীবনদর্শন। এই দর্শন শাশ্বতিক। সর্বকালের জন্য সত্য। ভণ্ডামি, লালসা ও আত্মপরায়ণতার দুঃসময়ে আজকে আমাদের বড় বেশি প্রয়োজন লুৎফর রহমানকে পরম আশ্রয় হিসেবে গ্রহণ করা।
-হাবিব আর রহমান
