-50%

ম্যালিস (হার্ডকভার)
লেখক: কেইগো হিগাশিনো
অনুবাদক: ইশরাক অর্ণব
ক্যাটাগরি: রহস্য, গোয়েন্দা, ভৌতিক, মিথ, থ্রিলার, ও অ্যাডভেঞ্চার: অনুবাদ ও ইংরেজি
প্রকাশক: শিরোনাম প্রকাশন
৳ 400 ৳ 200
You Save 50% স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন
- উপহার তালিকায় যুক্ত করুন
- বইটি শেয়ার করুন
পণ্য হাতে পেয়ে টাকা দিন
(৩-৭ দিন সময় লাগতে পারে)৭ দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ!
(কেবল ত্রুটি থাকা সাপেক্ষে ফেরত প্রযোজ্য)
একই বিষয়ে আরও বই
আরও দেখুন
একনজরে বইয়ের বিবরণ
জাপান থেকে ভ্যাঙ্কুভার পাড়ি জমানোর আগের রাতে নৃশংসভাবে খুন হল বিখ্যাত লেখক কুনিহিকো হিদাকা। নিজের বন্ধ বাড়ির অফিসে হিদাকার মৃতদেহ আবিষ্কার করে তাঁর স্ত্রী এবং সবচেয়ে কাছের বন্ধু, এবং এদের দু'জনেরই আছে অ্যালিবাই।
খুনের তদন্তে এসে ডিটেকটিভ কাগা চিনতে পারে হিদাকার এই কাছের বন্ধুকে। একসময় স্কুলে একই সাথে শিক্ষকতা করতো তারা। এরপর শিক্ষকতা ছেড়ে কাগা পুলিশে নাম লেখায় আর নোনেগুচি পেশা হিসেবে বেছে নেয় লেখালেখিকে। যদিও তাঁর বন্ধু হিদাকার মতো নাম কামাতে পারেনি সে। তদন্তে নেমে নোনোগুচির এক বিবৃতিতে সন্দেহ হয় কাগার। একসময় বুঝতে পারে,বাইরে থেকে দেখে এই দুই লেখকের সম্পর্ক যেমনটা মনে হয়, ভেতর ঠিক তার উলটো।
ডিটেকটিভ আর লেখকের ইঁদুর বিড়াল খেলায় উন্মোচিত হতে থাকে দুই লেখকের অতীত আর বর্তমান। কাগাকে জানতে হবে 'কে' বা 'কীভাবে ' নয় বরং খুনটা কেনো করা হয়েছে। যদি খুন হওয়ার আসল কারণ বের করতে কাগা ব্যর্থ হয়, তাহলে সত্যটা ঢাকা পড়ে যাবে আজীবনের জন্য।




