-25%

গল্পে গল্পে বিশ্ব ইতিহাস (পরিমার্জিত সংস্করণ) (হার্ডকভার)
[বিসিএস, সিনিয়র স্কেল পরীক্ষা, ব্যাংক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সরকারী-বেসরকারী চাকুরীর পরীক্ষাসহ সকল অনুসন্ধিৎসু পাঠকদের জন্য।]
লেখক: আমিনুল ইসলাম
ক্যাটাগরি: সাধারণ জ্ঞান
প্রকাশক: শিরোনাম প্রকাশন
৳ 350 ৳ 262
You Save 25% স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন
- উপহার তালিকায় যুক্ত করুন
- বইটি শেয়ার করুন
পণ্য হাতে পেয়ে টাকা দিন
(৩-৭ দিন সময় লাগতে পারে)৭ দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ!
(কেবল ত্রুটি থাকা সাপেক্ষে ফেরত প্রযোজ্য)
একই বিষয়ে আরও বই
আরও দেখুন
একনজরে বইয়ের বিবরণ
২৮০ পৃষ্ঠার ছোটো এক বইয়ে পুরো পৃথিবীর ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। তবে লেখক আমিনুল ইসলামের “গল্পে গল্পে বিশ্ব ইতিহাস” বইটি মোটামুটি পৃথিবীর ইতিহাসের একটি রূপরেখা তুলে ধরেছে। চেষ্টা করেছেন প্রাচীনকালের পৃথিবী থেকে আধুনিক যুগের ইতিহাস সম্পর্কে পাঠককে একটুখানি ধারণা দিতে।
কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের গল্প দিয়েই বইয়ের যাত্রা শুরু হয়েছে। তারপর দুই বন্ধুর সংলাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ইতিহাসের বর্ণনা এসেছে। আধুনিক সভ্যতার সূতিকাগার গ্রিস নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা আছে। তাছাড়া রোমান সাম্রাজ্যের কথাও এসেছে। আধুনিক ইউরোপের রয়েছে, অনেকখানি আলোচনা। প্রাচীন সভ্যতার সংক্ষিপ্ত আলোচনা করার পর চীনের ইতিহাস, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস, ওশানিয়া অঞ্চলের ইতিহাস, মুসলিম সভ্যতার গৌরবোজ্জ্বল ইতিহাস ও আমাদের ভারতবর্ষের ইতিহাস--লেখকের ভাবনায় পুনর্গঠিত ভাষায় তুলে ধরা হয়েছে।
ইতিহাসের নীরস মুহূর্তগুলো পাঠকের চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দেবে--এই বইয়ে।

