-50%

বাংলার রূপকথা সমগ্র ২ (হার্ডকভার)
[বাংলার চিরায়ত রূপকথার দুর্লভ সংকলন]
লেখক: জেবেল খান
ক্যাটাগরি: শিশু-কিশোর সাহিত্য/রচনা সমগ্র
প্রকাশক: বেনজিন প্রকাশন
$ 1,125 $ 562
You Save 50% স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন
- উপহার তালিকায় যুক্ত করুন
- বইটি শেয়ার করুন
পণ্য হাতে পেয়ে টাকা দিন
(৩-৭ দিন সময় লাগতে পারে)৭ দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ!
(কেবল ত্রুটি থাকা সাপেক্ষে ফেরত প্রযোজ্য)
একই বিষয়ে আরও বই
আরও দেখুন
একনজরে বইয়ের বিবরণ
'মা একটা গল্প শোনাও না?'
ছোটোবেলায় মা যখন মাথায় হাত বুলিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিতেন তখন আমাদের নিত্যকার আবদার ছিল এটি। কখনও মা, কখনও দাদি, কখনও নানি কিংবা অন্য কেউ হয়ে উঠতেন আমাদের এই আবদার পূরণের বিশ্বস্ত জায়গা। এরপরেই শুরু হয়ে যেত সেই ভুবন-ভুলানো নতুন কোনো অচিন দুনিয়ার গল্প। যেখানে কখনও থাকত জাদু, কখনও মায়া, কখনও বন, কখনও পাহাড়, কখনও নদী, কখনও ছোট্ট কুঁড়েঘর, গ্রামীণ জীবন, লোকবিশ্বাস কিংবা বিভিন্ন আচার-অনুষ্ঠান। কখনও বা থাকত বিশাল রাজপ্রাসাদ, কখনও পক্ষীরাজ ঘোড়ায় চেপে শত শত বাধা অতিক্রম করে সাত সাগর তেরো নদী পেরিয়ে রাজকন্যাকে বাঁচাতে রাজকুমারের ছুটে যাওয়া কিংবা রাক্ষসপুরীর ভয়াল রাক্ষস এবং ভূত-পেতনি-দত্যি-দানো। কখনও জানতে পারতাম রাজ্যহারা রাজার রাজ্যজয়ের গল্প, কখনো বা রাজা-রানির অপূর্ব কাহিনি অথবা এক রাজার কয়েকজন রানির মধ্যে হিংসা-বিদ্বেষ। কখনও শুনতে পেতাম স্রেফ একটি সাধারণ পরিবারের কিংবা সাধারণ মানুষের জীবন-সংগ্রাম, আশা, ভালোবাসা, ত্যাগ আর সুখ-দুঃখের গল্প।
দাদি-নানির মুখে সেই গল্পগুলোর প্রতিটি চরিত্র, প্রতিটি স্থান, প্রতিটি বর্ণনা হয়ে উঠত জীবন্ত। গল্পগুলো শুনে মনে হতো সত্যিই বাড়ির পেছনের পুকুর পাড়ের বড়ো গাছটার মগডালে পা ঝুলিয়ে বসে আছে শাঁকচুন্নি কিংবা পেতনি, মাছ হাতে দেখলেই ঘাড় মটকে দিয়ে মাছ নিয়ে যাবে! ওই মাঠের কোণের বড়ো বটগাছে কিংবা জঙ্গলের ধারের ওই তেঁতুলগাছে বসে আছে কোনো মামদো ভূত, রাত-বিরাতে ওমুখো হলেই শেষ! জঙ্গলের ভেতরের পুরোনো অশ্বত্থ গাছে বাসা বেঁধে আছে ব্রহ্মদৈত্য! কখনও নিজেরাই খুঁজতে বেরিয়ে যেতাম বনের মধ্যে সেই কথা বলা প্রাচীন গাছটাকে, নদীর পানিতে সত্যিই জলপরি আছে কিনা দেখার জন্য, রাত জেগে অপেক্ষা করতাম নীলপরি, লালপরি আসার। অবাক হয়ে ভাবতাম, সত্যিই কি বনের মধ্যে কথা বলা পাখিরা উড়ে বেড়ায়? কিংবা সত্যিই কি সেই পক্ষীরাজ ঘোড়া আছে যার পিঠে সওয়ার হয়ে ঘুরে বেড়ানো যাবে দেশ-বিদেশে? রাক্ষসপুরীতে সোনার কাঠি দিয়ে ঘুম পাড়িয়ে রাখা রাজকন্যা এখন কেমন আছে? বেরিয়ে যেতাম রাক্ষসের প্রাণ লুকিয়ে রাখা ভোমরটাকে খুঁজে বের করে রাজকন্যাকে উদ্ধার করার জন্য! কিংবা ডাইনির জাদুতে মানুষ থেকে ব্যাঙে পরিণত হয়ে যাওয়া রাজকুমারকে ফিরিয়ে আনতে!
আরও কত কী!
শৈশবে শোনা এই রুপকথার গল্পগুলোই মলাটবদ্ধ হয়েছে আমাদের 'বাংলার রুপকথা সমগ্র' সিরিজে। সিরিজের প্রথম বই 'বাংলার রুপকথা সমগ্র ১'-এর তুমুল জনপ্রিয়তার পর এবার পাঠকদের সামনে আমরা হাজির হলাম 'বাংলার রুপকথা সমগ্র ২' নিয়ে। এবার হারিয়ে যাওয়ার পালা রুপকথার সেই মায়াবী রাজ্যে...

