-30%

অন্তরঙ্গ আলোকে (হার্ডকভার)
লেখক: আনম গোলাম মোস্তফা
ক্যাটাগরি: জীবনী, স্মৃতিচারণ ও সাক্ষাৎকার
প্রকাশক: কবি প্রকাশনী
৳ 300 ৳ 210
You Save 30% স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন
- উপহার তালিকায় যুক্ত করুন
- বইটি শেয়ার করুন
পণ্য হাতে পেয়ে টাকা দিন
(৩-৭ দিন সময় লাগতে পারে)৭ দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ!
(কেবল ত্রুটি থাকা সাপেক্ষে ফেরত প্রযোজ্য)
একই বিষয়ে আরও বই
আরও দেখুন
একনজরে বইয়ের বিবরণ
অধুনালুপ্ত দৈনিক আজাদ-এর হয়ে ১৯৬৭-১৯৬৯ এই তিন বছরের সময়পর্বে সাহিত্যিক-সাংবাদিক ও একাত্তরের শহীদ বুদ্ধিজীবী আ ন ম গোলাম মোস্তফা তৎকালীন পূর্ববাংলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। পরে তা ১৯৭০ সালে অন্তরঙ্গ আলোকে শিরোনামে গ্রন্থবদ্ধ হয়ে প্রকাশ পায় চট্টগ্রামের প্রখ্যাত প্রকাশনা সংস্থা বইঘর থেকে। ড. মুহম্মদ শহীদুল্লাহ, ড. কাজী মোতাহার হোসেন, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ, মোহম্মদ বরকতুল্লাহ, ড. কুদরত-ই-খুদা, ড. এনামুল হক, মুহম্মদ মনসুরউদ্দিন, জসীমউদ্দীন, সুফিয়া কামাল, মুনীর চৌধুরী, আবুল ফজল ও আবদুল কাদির—কিংবদন্তিসম এই দ্বাদশ মনীষীর দুর্লভ এসব সাক্ষাৎকারে যেমন মিলবে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা, তেমনি পাওয়া যাবে সেকালের পূর্ববাংলার সামাজিক ইতিহাসের বহু অভাবিত উপাদান। যা থেকে পাঠক বাঙালি মুসলমানের বেড়ে ওঠার নানা সঙ্গ-অনুষঙ্গ সম্পর্কে জানবেন, অতীতের সাম্প্রদায়িক সমাজের আবহের খোঁজ পাবেন ও শুনবেন ভেদাভেদের বিপরীতে দাঁড়িয়ে থাকা কিছু অসামান্য মানুষের কথা। তৎকালীন পূর্ববাংলা অথবা আজকের বাংলাদেশের সাক্ষাৎকার-সাহিত্য ও সংবাদ-সাহিত্যের পরিপ্রেক্ষিতে বইটি নিঃসন্দেহে পথিকৃতের দাবিদার। যখন এই বাংলায় সাক্ষাৎকার নেওয়ার চল ততটা জনপ্রিয় ছিল না, তখন অন্তরঙ্গ আলোকে রীতিমতো অগ্রপথিকের ভূমিকা পালন করেছিল—এ কথা বললে অত্যুক্তি হয় না। বর্তমানের আগ্রহী পাঠকের কথা ভেবেই এই গুরুত্বপূর্ণ বইটির পুনঃপ্রকাশ।



